আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় সরকার
- আপডেট সময় : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আগারগাঁওয়ে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। মন্ত্রিসভা থেকে সবুজ সংকেত মিললেই প্রকল্পের মূল কাজ ও স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি সংক্রান্ত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রাথমিক সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছিল, যার ভিত্তিতে বর্তমান সরকার চার মাস আগে থেকেই কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনার কথা উল্লেখ করে জাকারিয়া তাহের আরও বলেন, বর্তমান সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো সচিবালয় আগারগাঁওয়ে সরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে দীর্ঘদিনের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় ধাপ পার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























