ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে

নাগেশ্বরীতে ঘুষের টাকা না পেয়ে পল্লী বিদ্যুতের পোল তুলে নিল দালাল

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০ ৭২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধিঃ নাগেশ্বরীতে গ্রাহকের কাছে টাকা না পেয়ে পল্লী বিদ্যুতের পোল তুলে নিয়ে গেছে দালাল চক্র।ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামে। ওই গ্রামের আলহাজ্ব ফজর আলীর পুত্র মহসিন আলী লিখিত অভিযোগে বলেন বর্তমান সরকারের শতভাগ বিদ্যুতের লাইন নির্মাণের অংশ এবং পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী আমাদের গ্রামে বিদ্যুতের লাইন নির্মান হয়। আমরা স্টাইকিন সিটের বা লটের অন্তর্ভুক্ত সদস্য হওয়ার পরেও পল্লী বিদ্যুতের দালাল একই গ্রামের ময়ছার আলীর পুত্র শহিদুল আমাদের নিকট মিটার প্রতি ৫ হাজার করে টাকা দাবী করে, টাকা না দিলে লাইন হবে না বলে হুমকি দিয়ে আসছিল।আমরা তার কথায় রাজি না হওয়ায় গত ৭ জুলাই শহিদুল তার দল বল নিয়ে লট ভুক্ত দাবানো পোল তুলে নিয়ে গেছে। বাংলাদেশ সরকার জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে শতভাগ বিদ্যুতায়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই মোতাবেক নাগেশ্বরীতেও বিভিন্ন গ্রামে নতুন নতুন বিদ্যুতের লাইন সংযোগ হচ্ছে।এরই অংশ হিসেবে পৌরসভার ১নং ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামে লট নং ডিইভি ১৭/৬৪৯ এর কাজ চলছে। কিন্তু পল্লী বিদ্যুতের নিযুক্ত দালাল ময়ছার আলীর পুত্র শহিদুলের মাধ্যমে মিটার প্রতি ৫/৭ হাজার টাকা করে উত্তোলন করছে। মহসিন আলী ও তার ভাই দালালের দাবিকৃত ৫/৭ হাজার না দেওয়ায় একটি পোল তুলে নিয়ে গেছে।সরকার জনগণের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বিনামুল্যে নতুন নতুন লাইন সরবরাহ করে। কিন্তু এক শ্রেণির দালালের কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে।

এ ব্যাপারে গত ১২ জুলাই/২০২০ইং তারিখে মহসিন আলী জেনারেল ম্যানেজার, কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে সরেজমিন তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিজ্ঞ মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে ঘুষের টাকা না পেয়ে পল্লী বিদ্যুতের পোল তুলে নিল দালাল

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০