ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

 

 

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১২ই রবিউল আউয়াল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক।

পড়ুন>> ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ: রাঙামাটিতে গড়ে উঠছে নতুন সম্ভাবনার দুয়ার

 

এসময় বক্তব্য রাখেন, বিএনপি ভূরুঙ্গামারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাখওয়াত হোসেন তৌহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা আমির আনোয়ার হোসেন, UPETC ইন্সট্রাক্টর আতিকুর রহমান, এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক ফারুকী, পার্বতীপুর জামে মসজিদের খতিব মাও. আশফকুর রহমান জাওহারি, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুল আলম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ভূরুঙ্গামারী বায়তুল আমান (কোর্ট) জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ তুলে ধরেন। দেশ, সমাজ, পরিবার ও ব্যক্তি জীবনে হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করার পরামর্শ প্রদান করেন।

পড়ুন>> তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচ

 

তারা আরও বলেন, হযরত মোহাম্মদ (সা.) সিরাত অবলম্বন করলে সমাজ থেকে দ্বন্দ্ব, সংঘাত ও বৈষম্য দুর হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম গন্যমান্য ব্যক্তিবর্গ  এবং  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!