ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে গো খামার পুড়ে ছাই

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ২৩০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে গো খামার পুড়ে ছাই

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে গো খামার পুড়ে ছাই।সঙ্গে খামারির স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চর ভূরুঙ্গামারীর ইউনিয়নের ভাওয়ালগুড়ি গ্রামের সবুজ মিয়ার (৫২) খামারে এ অগ্নিকাণ্ডের দূর্ঘটনাটি ঘটে । এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় খামারির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ওই গ্রামের ছফর উদ্দিন এর পুত্র সবুজ মিয়া (৫২) এর গরুর খামারে আগুন লাগে। জানাগেছে, মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে । বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত খামারি সবুজ মিয়া জানান, গরুর খামারে আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি
প্রতিবেশিরা আগুন নিভানোর চেষ্টা করছে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও খামারে থাকা ৯ টি বিদেশি ফ্রিজিয়ান জাতের গাভীর মধ্যে ৩ টি গাভী
আগুনে পুড়ে মারা যায়। যার মধ‍্যে একটি গরু প্রতিদিন প্রায় ২০ লিটার দুধ দিতো।এ ছাড়া আরও একটি গাভী মারাত্মক দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় আছে। যা ১০-১২ দিনের মধ‍্যে বাচ্চা প্রসব করবে। সেটাও হয়তো আর বাঁচবে না। এছাড়াও ৩০ হাত একটি ঘর ও গরু রাখার সেট গুলো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার স্বপ্ন পুড়ে গেছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার জানান, ঘটনা শুনে রাতেই মেডিকেল টিম পাঠিয়েছিলাম। এখন আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে কয়েলের আগুনে গো খামার পুড়ে ছাই

আপডেট সময় : ০২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২