দেলোয়ার -দিলরুবা ফাউন্ডেশনের উদ্যোগে কাউনিয়ায় মেধাবীদের বৃত্তি প্রদান
- আপডেট সময় : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
দেলোয়ার -দিলরুবা ফাউন্ডেশনের উদ্যোগে কাউনিয়ায় মেধাবীদের বৃত্তি প্রদান কর হয়েছে।বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে অদম্য মেধাবীদের গল্প শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় তাদের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলো দেলোয়ার -দিলরুবা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি তে জিপিএ -৫ পাওয়া দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থীদের গত শুক্রবার সকালে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
খানসামা হাট আলোর মিছিল পাঠাগার ও মুক্তচিন্তা চর্চা কেন্দ্র হল রুমে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশনের(ইউ এস এ) কান্ট্রি ডিরেক্টর মোঃ আলমগীর মোর্শেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল,নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম রোকন, দৈনিক যুগান্তর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। এস এস সি তে জিপিএ-৫ পাওয়া ৯ জন অদম্য দরিদ্র মেধাবী শিক্ষার্থী কে প্রথম কিস্তির ৮ হাজার টাকার চেক ও কম্বল প্রদান করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























