ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার নতুন দরপত্র নিয়ে বিতর্ক চট্টগ্রামে দুই রাতে তিন পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

আজ শুক্রবার, ২০ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী এই নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যরিস্টার জাইমা রহমানের অভিভাবক। সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।

তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় ইংরেজি মাধ্যম ও সামরিক পরিবারের সন্তানদের জন্য বিশেষায়িত এই প্রতিষ্ঠানে তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক পাঠ গ্রহণের পাশাপাশি মায়ের নেতৃত্বাধীন রাজনৈতিক গণ-আন্দোলন তাকে রাজনীতিতে আগ্রহী করে তোলে। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

তার আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। বাবার জন্মস্থান বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে জনমত তৈরি ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা সমন্বয় করেছিলেন। ওই নির্বাচনে পাঁচটি আসনেই মায়ের বিজয় তৎকালীন সময়ে তারেক রহমানের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।

পরবর্তীকালে ওয়ান-ইলেভেন সরকারের সময় নানা আইনি জটিলতা ও নির্যাতনের শিকার হন তিনি। সে সময় সরকার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়, যেখানে দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি নির্বাসিত জীবন অতিবাহিত করেন। গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর তাকে বরণ করতে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত মানুষের ঢল নেমেছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করার পর ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বিজয়ী হন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে দল ও অঙ্গসংগঠনগুলো। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতিমদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

আপডেট সময় : ০৭:০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬