ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভিডিও চিত্রের তথ্যানুযায়ী, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়। এ ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হামলার ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এই অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা

আপডেট সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬