ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানে’ পরিণত হয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ধাবমান এই ঘূর্ণিঝড়টি তার যাত্রাপথে বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস। কয়েকদিন কয়েক আগে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা অনুকূল আবহাওয়ায় ক্রমে শক্তি বাড়ায়।

ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ওড়িশার ভুবনেশ্বর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড. রাজশ্রী জানান, উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ার মাধ্যমে সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। অগ্রসর হওয়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে। আকভান কথাটা এসেছে আকভান দিভ বা আকভান-ই দিভ থেকে।

এই পরিস্থিতির কারণে সমুদ্র উপকূলীয় এলাকায় আগাম সতর্কতা ও মাইকিং করা হচ্ছে এবং অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়েও পরিস্থিতি বিবেচনায় রেখে একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র বা উপকূলীয় এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরী, গোপালপুর-সহ সমুদ্রতটবর্তী এলাকায় মাইকিং চলছে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলওয়ে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রকোপ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যমতে, শুক্রবার বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ড. হাবিবুর রহমান বিশ্বাস উল্লেখ করেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

২১ নভেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই আবহাওয়াবিদের মতে, ২১ নভেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।

প্রবল ঘূর্ণিঝড় আকভানের গতিপথ ও অনিশ্চয়তা প্রসঙ্গে ড. বিশ্বাস জানান, ট্র্যাকের পূর্বাভাসে সব সময়ই কিছুটা অনিশ্চয়তা থাকে, যা বিবেচনায় নিয়েই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ও মুরাসুর পর এটি এই মৌসুমের তৃতীয় ঘূর্ণিঝড়। ইরানি শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে, যার পৌরাণিক প্রেক্ষাপটে এটি একটি শক্তিশালী ও ক্ষতিকারক শক্তির প্রতীক হিসেবে পরিচিত। এই নামকরণ করেছে ইরান, যার সঙ্গে যোগ রয়েছে ফেরদৌসির মহাকাব্য শাহনামা বা শাহনামের। পৌরাণিক গাথায় আকভান-ই দিভ কে রাক্ষস বা ক্ষতিকারক প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে যার উৎস দুষ্ট মন বা দুষ্ট চিন্তা থেকে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনো অঞ্চলে ল্যান্ডফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলোতে জরুরি সেবা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। আকাশ পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত মৎস্যজীবী ও উপকূলীয় বাসিন্দাদের জন্য বিশেষ নির্দেশনা বলবৎ থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

আপডেট সময় : ০৯:৩৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬