ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে

কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের রাজধানী দোহায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার শাখা। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের নিজস্ব ওয়েবসাইট bondhushavaqatar.com আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কাতারে বন্ধুসভার অর্ধযুগে পদার্পণ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। ততক্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বন্ধুসভার সদস্যরা। প্রাণোচ্ছল পরিবেশে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

সন্ধ্যায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে ও দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমানের সঞ্চালনায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন বক্তৃতা করেন। তাঁরা গত ছয় বছরে প্রবাসে বন্ধুসভার সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং সদস্যদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনের ওপর আলোকপাত করেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় স্বাগত বক্তব্যে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি এবং নতুন বন্ধু হাবিব তাঁদের অনুভূতি প্রকাশ করেন। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। ওয়েবসাইটের উদ্বোধনী পর্বে উপদেষ্টা আবজল আহমেদ সবাইকে নিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন। এই ওয়েবসাইট তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার এই জয়যাত্রা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাকিব হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬