গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প
- আপডেট সময় : ১০:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প
বলিউড অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের সুবাদে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে অনেকেই চেনেন। তবে মডেলিং, অভিনয় এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে তার নিজস্ব একটি পরিচয় রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি গোয়ার একটি আদালতে অর্জুন ও গ্যাব্রিয়েলা তাদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ২০১৮ সাল থেকে তারা সম্পর্কে রয়েছেন। বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর গ্যাব্রিয়েলার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
গ্যাব্রিয়েলার বর্ণাঢ্য ক্যারিয়ার
- জন্ম ও বেড়ে ওঠা: দক্ষিণ আফ্রিকায়।
- মডেলিংয়ের শুরু: মাত্র ১৬ বছর বয়সে।
- শিক্ষাগত যোগ্যতা: গটেংয়ের সাননিসাইডে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা।
- অভিনয় ও কাজ: ইশক ঝামেলা, সোনালী ক্যাবল, তেলেগু-তামিল সিনেমা ওপিরি এবং বিভিন্ন মিউজিক ভিডিও।
- উদ্যোক্তা জীবন: ২০১২ সালে ‘ডেমে’ নামে পোশাক ব্র্যান্ড এবং পরবর্তীতে ‘ভিআরটিটি ভিনটেজ’ নামে রিসেল প্ল্যাটফর্ম চালু।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও গ্যাব্রিয়েলা ফ্যাশন ব্যবসার জগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। পরিবেশবান্ধব ফ্যাশনকে উৎসাহিত করতে তিনি পুরোনো পোশাক ও ফ্যাশন সামগ্রী পুনরায় ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।
পড়ুন>>খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায়
সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে তাদের বিয়ের বিষয়টি উঠে আসে। পডকাস্টের প্রচারণামূলক ভিডিওতে অর্জুন ও গ্যাব্রিয়েলা তাদের ভালোবাসা ও সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা করেন। গ্যাব্রিয়েলা জানান, সন্তান হওয়ার পর ভালোবাসাকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে এবং ভালোবাসাকে কেবল শর্ত দিয়ে বিচার করা যায় না। অর্জুন মজা করে জানান, শুরুতে গ্যাব্রিয়েলার সৌন্দর্যের প্রতি তিনি আকৃষ্ট হলেও পরে বুঝতে পারেন, সম্পর্কের গভীরতা কেবল বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সংসারে দুই ছেলে রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান আরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান আরাভ জন্মগ্রহণ করে।
পড়ুন>>ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার
উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুন রামপাল ১৯৯৮ সালে সাবেক সুপারমডেল ও উদ্যোক্তা মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে মাহিকা ও মাইরা নামে দুই মেয়ে রয়েছে। ২০১৮ সালে অর্জুন ও মেহর আলাদা হওয়ার ঘোষণা দেন এবং পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। অর্জুন জানিয়েছেন, বিচ্ছেদের পরও তারা সন্তানদের স্বার্থে ভালো সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























