কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার বছরের শিশুকে শ্লীহানি: ধর্ষক আটক
- আপডেট সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ৩২৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চার বছরের শিশুকে শ্লীহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষক লাফছু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।
নাগেশ্বরী থানায় এ বিষয়ে মামলা করা হয়। মামলার পরপরই নাগেশ্বরী থানা-পুলিশ ধর্ষক লাফছু মিয়াকে (২০) গ্রেপ্তার করে নাগেশ্বরী থানা-পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি তার সমবয়সী খেলার সাথিদের সঙ্গে খেলাধুলা করে প্রতিদিন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে খেলতে যায় । কিছুক্ষণ পর খেলা শেষ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। এরপর মা তাকে জিজ্ঞাসা করলে সে কিছু না বলে তার প্যান্টের নিচের দিকে দেখিয়ে দেয়।
একপর্যায়ে বলে যে মোবাইলে কার্টুন দেখার কথা বলে লাফছু মিয়া ঘরের ভেতর ডেকে নিয়ে গিয়ে শিশুটিকে শ্লীহানি করে।প্রচন্ড অসুস্থ হলে চিকিৎসার জন্য বর্তমানে শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলার দুই ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























