ম্যানিলায় বৈঠক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে একমত রুবিও ও খলিলুর
- আপডেট সময় : ১১:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করার নানাবিধ ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় ড. খলিলুর রহমানও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
দুই দেশের এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর বৈঠকে অংশ নেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























