তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানে আটককৃত।

 

 

তাহিরপুর সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ; আটক ১

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও হেলমেটসহ মোঃ সাগর মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

শনিবার ভোরে উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।

পড়ুন>> শুভ সকাল; আজ রবিবার ১৭ মে ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে শনিবার ভোরে বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহল দল তাকে আটক করে।

 

 

এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল জব্দ

 

 

ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অবস্থিত বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা। আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

এদিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!