পবিত্র রমজানে লাইজলের উদ্যোগ: লাখো মুসল্লির জন্য সারা দেশে ১০০ মসজিদ পরিষ্কার
- আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫০০৫ বার পড়া হয়েছে
পবিত্র রমজানে লাইজলের উদ্যোগ: লাখো মুসল্লির জন্য সারা দেশে ১০০ মসজিদ পরিষ্কার
ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের মনকেও উৎফুল্ল করে তোলে। টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির আওতায় মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।
‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকাসহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
এই উদ্যোগে গত তিন বছরও ৩০০টি মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে লাইজল।
পড়ুন>>মিডমিডরেঞ্জের বাজারে স্টাইল ও স্থায়িত্বে গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স নোট এজ
আত্মশুদ্ধির আশায় রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনো অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।
পড়ুন>>রমজানে লাখো মুসল্লির জন্য মসজিদ পরিষ্কার ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’
রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
ঘরের পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক পরিসরেও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা তাদের দায়িত্ববোধের অংশ। পাঁচটি ভ্যারিয়েন্টে বাজারে থাকা লাইজলের ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ উদ্যোগ সেই সামাজিক অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















