ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ২৪ ঘন্টায় উভয় নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে , যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এর ফলে ঘাঘট নদীর পানি সমতল গাইবান্ধা পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদীর পানি সমতল বাঘাবাড়ী পয়েন্টে হ্রাস পেয়ে নদী সংলগ্ন সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
১৯টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন হচ্ছে।
স্টেশন গুলো হচ্ছে- পাটেশ্বরী (দুধকুমার) +০৩সে.মি., কুড়িগ্রাম (ধরলা) +০৮সে.মি., নুনখাওয়া (ব্রহ্মপুত্র) +৩৪সে.মি., হাতিয়া (ব্রহ্মপুত্র) +৩২সে.মি., চিলমারী (ব্রহ্মপুত্র) +৪৯সে.মি., ফুলছড়ি (যমুনা) +৪০সে.মি., বাহাদুরাবাদ (যমুনা) +৫১সে.মি., সাঘাটা (যমুনা) +৪৪সে.মি., সারিয়াকান্দি (যমুনা) +৩৩সে.মি., কাজিপুর (যমুনা) +১৫সে.মি., জগন্নাথগঞ্জ (যমুনা) +৮৬সে.মি., সিরাজগঞ্জ (যমুনা) +৩৬সে.মি., পোড়াবাড়ী (যমুনা) +১০সে.মি., বাঘাবাড়ি (আত্রাই) +০৫সে.মি., কানাইঘাট (সুরমা) +৬১,সে.মি., অমলশিদ (কুশিয়ারা) +৪০সে.মি., মারকুলি (কুশিয়ারা) +২১সে.মি., কলমাকান্দা (সোমেশ্বরী) +১২সে.মি. এবং মেঘনা ব্রিজ (মেঘনা) +১২সে.মি.,
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): চেরপুঞ্জি (মেঘালয়) ৩১০.০, ধুব্রি (আসাম) ১১০.০, পাসিঘাট (অরুনাচল) ৬৮.০ এবং জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ) ৩৮.০।
তথ্য: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র; বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply