১৪ মে আজকের দিনটি কেমন যাবে আপনার ?
আজ ১৪ মে ২০২৪। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
ইচ্ছা করলেই আজ আপনি অনেক কিছু করতে পারেন। মনোভাব আপনার কাজের গতিধারায় এনে দেবে আত্মবিশ্বাস। পরিবারের কেউ আজ আর্থিক ব্যাপারে আপনার প্রতি বিরাগভাজন হতে পারেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
কর্মস্থলে আপনার শ্রম ও মেধার জন্য পদোন্নতির সম্ভাবনা থাকলেও আপনার প্রতিদ্বন্দ্বী তা নস্যাৎ করার চেষ্টা করবে। ঘনিষ্ঠ প্রতিবেশী কেউ আজ আপনার পারিবারিক সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে।
মিথুন : ২১ মে-২০ জুন
মানসিক অস্থিরতার কারণে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কষ্ট হতে পারে। তবে এ ক্ষেত্রে হতাশ হওয়ার আশঙ্কা নেই। স্থাবর সম্পত্তি নিয়ে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
কোনো ব্যাপারেই আজ অস্থিরতা প্রকাশ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। নির্ধারিত পেশাজীবীদের আজ নিজ নিজ পেশায় নিজের দক্ষতা প্রদর্শনের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করে কৌশলের আশ্রয় নিন।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
আত্মীয়-স্বজনের প্ররোচনায় আজ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের নতুন ব্যবসায় অর্থ লগ্নির বিষয়ে ভালোভাবে চিন্তা-ভাবনা করে নিলে ভালো করবেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
নিজের মতো করে কর্মক্ষেত্রের পুরনো জটিলতাগুলো দূরীভূত করার জন্য পদস্থদের কাছে প্রশংসিত হতে পারেন। আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন। পারিবারিক মামলার ফলাফল আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্ম প্রতিষ্ঠানের আর্থিক অগ্রগতিতে বেতন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপার্জন বাড়ার পাশাপাশি ব্যয়ও বেড়ে যেতে পারে। কোনোভাবেই আজ রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোই উত্তম হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সহকর্মীদের মধ্যে কেউ আজ আপনার সহায়তা চাইলে তাকে সহায়তা করতে পারেন, তবে তার আগে বিষয়টি সম্পর্কে জেনে নেয়া উচিত হবে। কারও কথায় পূর্ব পরিকল্পনা পরিবর্তন করবেন না।
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
ভালো কাজ করলেও আপনি আপনার প্রশংস থেকে বঞ্চিত হতে পারেন। আজ নিজের ঢোল নিজেই পেটানোর চেষ্টা করুন। প্রয়োজনে প্রভাবশালীদের মন রক্ষা করে চলুন। সন্তানের কোনো বিষয়কেই অবহেলা করবেন না।
নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে আজ কাজের ব্যাপারে মনোযোগ দিন। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে আজ প্রশংসিত হতে পারেন। দূরের সন্তান বা আত্মীয়ের দেশে আসার বা কোনো সুখবর পেতে পারেন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
হঠাৎ করে আর্থিক জটিলতা দেখা দিতে পারে। কারও ওপর নির্ভর করে সমস্যা সমাধানে হুট করে উদ্যোগ না নেয়াই সমীচীন হবে। ব্যবসায়ীদের আজ নতুন কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যবসায়ীদের কাজে কিছুটা ঝামেলা দেখা দিলেও বড় ধরনের ব্যাংক ঋণ বা কোনো চুক্তির আগাম বড় ধরনের অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের কর্মস্থলে বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকতে হবে।
Leave a Reply