১২মে ২০২৪ আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসঃ
- আপডেট সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
১২মে ২০২৪ আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসঃ
সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস:
প্রথম দিন (১২.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে)ঃ
বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে গতকাল সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৮ মিলিমিটার।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৮শতাংশ। ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ৩৩ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৫ টা ১৭ মিনিট।
দ্বিতীয় দিন (১৩.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে)
বৃষ্টিপাত: রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের অনেক জায়গায় এবং রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
তৃতীয় দিন (১৪.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে)
বৃষ্টিপাত: রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা: দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















