সড়ক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত বিদায় প্রদান : শিক্ষা খবর দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সড়ক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত বিদায় প্রদান : শিক্ষা খবর দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা

সড়ক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত বিদায় প্রদান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
সড়ক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত বিদায় প্রদান

 

সড়ক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত বিদায় প্রদান করা হয়। ৮ সেপ্টেম্বর সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সোনাহাট ক্লাস্টারের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ।এ সময় উপজেলা রিসোর্স  সেন্টার ইন্সট্রাক্টর লস্কর আলী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন ও মুকুল চন্দ্র বর্ম্মণ,  মোঃ ফয়জার রহমান, প্রশি ( অবঃ), মোঃ ফেরদৌস হোসেন- প্রশি, মোঃ সাইদুর রহমান-প্রশি , সোনাহাট ক্লাস্টারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বিদায়ী বার্তায়  উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার আবেগ- আপ্লুতভাবে জানান, সড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্ত্রু ছল ছল।কোমলমতি শিশুদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল।

 

 

অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার মত মহান কর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!