কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১

খুলনার কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১ হয়েছে।

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা  প্রতিনিধি:-খুলনার পাইকগাছার কপিলমুনিতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন(১৭)নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আয়েশা কপিলমুনির প্রতাপকাটি এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।

ঐ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়,প্রায় ৮ মাস পূর্বে উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শা খাতুনের বিয়ে হয়।

সোমবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে উপজেলার আগড়ঘাটার ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে গৃহবধূ আয়েশা পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা দ্রতগতির একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!