পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে

পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

খুলনা (পাইকগাছা)  থেকে  শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

খুলনার পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

“পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় র‍্যালি ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।পরে এক বর্ণাঢ্য র‍্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে দিক নির্দেশনা মুলক বক্তব্য উপস্হাপন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডি সার্কেল)মোঃ সাইফুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি দাউদ শরীফ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, কওসার আলী জোয়ার্দার,শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ, এম, এ রাজ্জাক।

সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ওসি(তদন্ত) তুষার কান্তি দাস,প্যানেল মেয়র মাহবুবুর রহমান রন্জু, মিহির কান্তি মন্ডল, আব্দুল হালিম খোকন, বিভূতি-ভূষণ ঢালী সহ আরো অনেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!