দালালের প্রতারণা বিদেশে গিয়ে পাগলের মতো এদিক ওদিকে ছুটছে IPA পাওয়ার জন্য
- আপডেট সময় : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
দালালের প্রতারণা বিদেশে গিয়ে পাগলের মতো এদিক ওদিকে ছুটছে। একটি ভালো কাজের IPA পাওয়ার জন্য।চারদিকে এতো মানুষের অভাব, এতো আহাজারি এতো কষ্ট মনে হয় মানুষগুলো পাগলের মতো এদিক ওদিকে ছুটছে। কোথাও একটু সুখ যদি পাওয়া যেতো। কতো ভাই যে প্রতিদিন কল দিয়ে কাকুতি মিনতি করছে একটা IPA করে দেওয়া জন্য।
‘ বিদেশে ভালো চাকুরীর কথ বলে কিছু সেন্টার পাগলা কুকুরের মতো হয়ে অসহায় মানুষগুলোকে টেনে হেচরে খাচ্ছে। জায়গা জমি বিক্রি করে টাকা এনে দিচ্ছে অসহায় মানুষগুলো এই জানোয়ারদের হাতে।’
তাদের কষ্টের কথা শুনলে মনে হয় যে তারা কতোটা অসহায় হয়ে দেশে পরে আছে।দেশে চাকুরী নাই, ঘরে খাবার নাই, পকেটে টাকা নাই, পরিবারে অসুস্থ বাবা মা।ছেলে মেয়ের মুখে ঠিক মতো খাবার দিতে পারছেনা আমার ভাইরা। অসহায়ের মতো এদিকে সেদিকে দৌড়াচ্ছে।কতো বোন তার পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, মানুষের হাতে পায়ে ধরে সাহায্য চাচ্ছে।
আর অন্য দিকে দালালের বাচ্চারা ফাদ পেতে বসে আসে।অসহায় মানুষগুলোকে ভালো কাজের লোভ দেখিয়ে লাক লাক টাকা নিয়ে পালাচ্ছে। পথে বসে যাচ্ছে আমার অসহায় ভাইয়েরা।
কিছু সেন্টার পাগলা কুকুরের মতো হয়ে অসহায় মানুষগুলোকে টেনে হেচরে খাচ্ছে।জায়গা জমি বিক্রি করে টাকা এনে দিচ্ছে অসহায় মানুষগুলো এই জানোয়ারদের হাতে।
এই অসহায় মানুষগুলো কার কাছে যাবে?
কোথায় গিয়ে বিচার চাইবে?তাহলে কি এভাবেই তাদের সপ্নগুলো মাটিতে মিশে যাবে?
ও ভাইয়েরা আমার আমরা যারা এখানে আছি একটু ভালো পজিশনে আসুন না এক একজন ভাই একটি করে পরিবারের পাশে দাঁড়াই।
তাদের সাহায্য না করে একটি কর্মসংস্থান করে দেই।
দেখবেন আমাদের এই মহৎ চেষ্টায় অনেক গুলো পরিবার বেঁচে যাবে।আর ওরা আমাদের থেকে শিক্ষা পাবে।একদিন দেখবেন ওরাও অন্য ভাইদের সাহায্য করবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























