সিঙ্গাপুরে প্রবাসীরা ঝুঁকিপূর্ণ কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফুটাতে
- আপডেট সময় : ১০:১৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরে প্রবাসীরা ঝুঁকিপূর্ণ কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফুটাতে। পরিবারের সবার সুখের কথা ভেবেই এই ঝুঁকিপূর্ণ কাজ করে।
সিংগাপুর আমরা প্রবাসীরা সাধারণত দুই ধরনের কাজে জড়িত আছি লক্ষ লক্ষ শ্রমিক। অক্লান্ত পরিশ্রম করে উপার্জন করছি টাকা। দুইটি সেক্টরই রয়েছে বহু ঝুঁকিপূর্ণ কাজ, কেউ কেউ কাজ করছে বহুতলা ভবনের উচ্চ অবস্থানে আবার কেউ কেউ কাজ করছে বিশাল আকারের জাহাজের উপরে।
সবার উদ্দেশ্য একটাই কি ভাবে কাজ করে টাকা উপার্জন করে পরিবারের উন্নতি করা যায়।নিজে কষ্ট করে হলেও পরিবারের সবার মুখে কিভাবে হাসি ফুটানো যায়। আমাদের সবার উচিৎ কিছু টাকা নিজের জন্য জমিয়ে রাখা।
এখানে অনেকেই আছে যারা ১৫-২০ ধরে কাজ করছেন। মাস শেষে বেতনের টাকা আসলেই সব টাকা পাঠিয়ে দিচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাসের উপরে পরিবারের কাছে।
কোন একটা সময় দেশে গিয়ে শুন্য হাতে আবার ফিরছে প্রবাসে। বহু প্রবাসী মানুষের গল্পে আমি পেয়েছি এমন ঘটনা।
পরিবার থেকে সে পেয়েছে কষ্ট। নিজের পরিশ্রমে আয় করা টাকা পয়সা দিয়ে আনন্দে পরিবারের সবাই দিন কাটাচ্ছে। অনেক ভাই আছে ২০-২৫ বছর কাজ কারছে দেশেও যাওয়া হয়নি। সব টাকা পাঠিয়ে দিচ্ছে সংসারে।
তাই সময় থাকতে নিজের জন্য কিছু জমা করতে হবে। পৃথিবীর মানুষ গুলো অনেক বেশি স্বার্থপর।
তাই পরিবারের জন্য ও কিছু পাঠান আর নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করুন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “সিঙ্গাপুরে প্রবাসীরা ঝুঁকিপূর্ণ কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফুটাতে”