ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী

 ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে ট্রাম্পকে

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

 ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে ট্রাম্পকে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কমিটির কাছে ট্যাক্স রিটার্ন জমা দিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেয়া বিচারিক আদালতের আদেশ বহাল রেখেছে আমেরিকার সুপ্রিম কোর্ট।স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে ডনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি পাওয়ার বাধা কাটল। একে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের পরাজয় হিসেবে দেখা হচ্ছে, যিনি ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন কমিটির ট্যাক্স রিটার্ন জমার অনুরোধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার সর্বোচ্চ আদালতের এ রায়ের মধ্য দিয়ে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি পাওয়ার বাধা কাটল।একে রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের পরাজয় হিসেবে দেখা হচ্ছে, যিনি ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন কমিটির ট্যাক্স রিটার্ন জমার অনুরোধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্পের ট্যাক্স রিটার্ন সংক্রান্ত নথি প্রকাশের অনুরোধ করেছিল কংগ্রেসের নিম্নকক্ষের করসংক্রান্ত ওয়েস অ্যান্ড মিন্স কমিটি। এর পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত নথি জমার নির্দেশ দিয়েছিল।

ওই নির্দেশের বিরুদ্ধে গত ৩১ অক্টোবর জরুরি আবেদন করেন ট্রাম্প। সে আবেদন নাকচ করে বিচারিক আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।ওয়েস অ্যান্ড মিন্স কমিটি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছরে ট্রাম্পের ট্যাক্স রিটার্নের তথ্য চেয়েছে। মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাওয়ার আগে ট্যাক্স রিটার্ন সংক্রান্ত কাজ সম্পন্নে খুবই অল্প সময় পাবে ডেমোক্র্যাটদের এ কমিটি।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে সামান্য ব্যবধানে এগিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকানরা। দলটি জানুয়ারিতে নিম্নকক্ষ ও কমিটির নিয়ন্ত্রণ হাতে পাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে ট্রাম্পকে

আপডেট সময় : ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২