ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের মৃত পুত্র পুলকের এপার্টমেন্ট থেকে বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ২০৮ বার পড়া হয়েছে

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের মৃত পুত্র পুলকের এপার্টমেন্ট থেকে বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের পুত্র বিয়োগ
নিউইয়র্ক প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দোহার উপজেলা সমিতি ইউএসএ “র প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান গিনি এর প্রথম পুত্র পুলক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সিটির জ্যামাইকাস্থ নিজ বাসা থেকে গত শুক্রবার (১৮ নভেম্বর) মৃত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিলো আনুমানিক ২৪ ।পুলকের ছোট আরো দুই ভাই রয়েছে। পুলকের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর বাপস নিউজ।

জানা গেছে, সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান গিনি এক সময় স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করলেও বিগত কয়েক বছর ধরে বাফেলোতে স্থায়ীভাবে বসবাসছেন। তার পুত্র পুলক একাকী নিউইয়র্কের বাসায় বসবাস করতেন। ধারনা করা হচ্ছে ২/১দিন আগেই পুলক বাসায় হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার কোন খোঁজ খবর না পেয়ে পুলিশ শুক্রবার বাসা থেকে পুলকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে পাগল প্রায় হাফিজুর রহমান বাফেলো সিটি থেকে নিউইয়র্ক সিটিতে ছুটে আসেন। পুলকের মরদেহ কুইন্সের একটি মর্গে রাখা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) পুলকের মরদেহ গ্রহন করার পর বাফেলো নিয়ে যাওয়ার পর সেখানে (বাফেলো) দাফন করা হয় ।মূল ছবিতে পিতার (ডানে) সাথে পুত্র (বায়ে)।
অপরদিকে একটি সূত্র জানায়, পুলিশ পুলকের এপার্টমেন্ট থেকে তার বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে এনওয়াইপিডি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের পুত্রের অকাল মৃত্যুতে কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী রূহের মাগফেরাত কামন করেছেন। মূলধারার রাজনীতিক ও জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ , আইটিভি পরিচালক সাংবাদি রিমন ইসলাম , বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , সাংবাদিক মোঃনাসির, সাংবাদিক হেলাল মাহমুদ,সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক সুহাস বডুয়া হাসু প্রমুখ শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সঙ্গীত শিল্পী হাফিজুর রহমানের মৃত পুত্র পুলকের এপার্টমেন্ট থেকে বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২