সিরাজগঞ্জে শাহজাদপুরে জনতা ব্যাংকের টাকা হাতিয়ে নেয়া পিয়ন রঞ্জু আটক
- আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৫৭১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে শাহজাদপুরে জনতা ব্যাংকের টাকা হাতিয়ে নেয়া পিয়ন রঞ্জু আটক।
শাহজাদপুরে জনতা ব্যাংকের গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়া আওলাদ হোসেন রঞ্জু আকন্দকে (৪০) গোপালগঞ্জ হতে আটক করেছে পুলিশ। আটক আওলাদ হোসেন রঞ্জু গোপালগঞ্জ সদর থানার পূর্ব মিয়াপাড়া গ্রামে অবস্থান করছিলেন।
আটক রঞ্জু শাহজাদপুর পৌরসভার পাড়কোলা মহল্লার মৃত নুরুল আকন্দের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
তিনি ঈদের ছুটির পর হতে পালিয়ে ছিলেন বলে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রন্জু গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। এনজিওসহ বিভিন্নভাবে নেয়া ৩৫ লাখ ঋণের টাকার সুদ দিতে গিয়েই এমন কাজে জড়িয়েছেন তিনি।
গ্রাহকরা জানান, ২০০৩ সালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখাতে রঞ্জু পিওন কাম পরিচ্ছন্নতা কর্মী পদে (কাজ নেই, বেতন নেই) প্রকল্পে যোগদান করে।
এরপর ২০১৬ সালের দিকে তিনি ঋণগ্রস্ত হলে স্থানীয় লোকজনের কাছে চড়া সুদে ১৫ লক্ষ টাকা ঋণ নেয়।
এ ঋণের টাকা পরিশোধ করতে টিএমএসএস, ব্রাক, আশা, দিশাসহ বিভিন্ন এনজিও থেকে আরও প্রায় ২০ লক্ষ টাকা ঋণ নেয়। তাকে প্রতি সপ্তাহে প্রায় ৩০ হাজার টাকা কিস্তি দিতে হত।
এরপর ২০২২ সালের শুরুর দিকে গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে টাকা নেয়ার পরিকল্পনা করে পরিচিত গ্রাহকদের টার্গেট করে এবং তাদের অ্যাকাউন্ট খুলে দেয়। পরে গ্রাহকরা টাকা তুলতে আসলে তারা যে টাকার পরিমাণ লিখত তার বাম পাশে গোপনে সে একটি ডিজিট বসায়ে বেশি টাকা তুলত।
আবার মাঝে মাঝে সে চেক নিজের কাছে রেখে তার কাছে থাকা টাকা দিয়ে দিত। পরে সুবিধামতো সময়ে চেক দিয়ে বেশি টাকা উত্তোলন করত এবং ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার দিত। এভাবে ২৫ জন গ্রাহকের রায়পুর ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রঞ্জু গত কোরবানির ঈদের ছুটির পর গা ঢাকা দেন।
এমতাবস্থায় জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার প্রাপ্ত অভিযোগ ও রঞ্জু অনুপস্থিত থাকার ঘটনায় থানায় ডায়রি করেন। সেই সাথে গ্রাহকরাও অভিযোগ দায়ের করেন।
পরে গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জের পূর্ব মিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























