সমাবেশ শেষে ‘হামলার আতঙ্ক’ নিয়েই বাড়ি ফিরছেন নেতা-কর্মীরা
- আপডেট সময় : ০৯:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৪০১ বার পড়া হয়েছে
সমাবেশের শেষের দিকে মঞ্চ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতা-কর্মীদের ছোট ছোট দলে বাড়ি ফেরার আহ্বান জানান। পথে কোনো প্রকার মিছিল বা উসকানিমূলক বক্তব্য না দিতেও অনুরোধ করেন তাঁরা।‘ভয় করছে, যাওয়ার পথে আবার কোনো সমস্যা হয় কি না। বাড়ি ফেরার পর হামলা ও মামলা দিয়ে হয়রানি করার শঙ্কা তো রয়েছেই। তাই আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছি।’এর মধ্যে শুনতে পাই, চুকনগর ও ডুমুরিয়ায় আগের গাড়িগুলো থেকে নামিয়ে নেতা-কর্মীদের মারধর করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে ওই পথ দিয়ে না এসে, ঘুরে বিভিন্ন ছোট পথ দিয়ে ভোরের দিকে খুলনায় এসে পৌঁছাই।’এভাবে সমাবেশ শেষে ফিরে যেতে পথে বা বাড়িতে যাওয়ার পর হামলার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির অনেক নেতা-কর্মী।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আজ শনিবার(২২ অক্টোবর) ভোরে যশোরের কেশবপুর থেকে এসেছিলেন রফিকুল ইসলাম। বিকেলে ফিরে যাওয়ার জন্য খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি এসব কথা বলেন।
কীভাবে এসেছেন, জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘পথে যেন কোনো বাধার সম্মুখীন হতে না হয়, সে জন্য রাত তিনটার দিকে ট্রাকে করে খুলনার উদ্দেশে রওনা দিয়েছিলাম।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান বলেন, সমাবেশে আসার পথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের যেভাবে মারধর করেছেন ও বাধা দিয়েছেন, তাতে সবাই আতঙ্কিত। এ জন্য দুপুরের পরপরই সমাবেশস্থল থেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন অনেকে। যাওয়ার পথে বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে কোথায় কতজন আহত ও হামলার শিকার হয়েছেন, সেগুলো পরে জানানো হবে।তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























