শাকিব খানকে নিয়ে অপপ্রচার করায় ১৩ ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাকিব খানকে নিয়ে অপপ্রচার করায় ১৩ ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শাকিব খানকে নিয়ে অপপ্রচার করায় ১৩ ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
শাকিব খানকে নিয়ে অপপ্রচার করায় ১৩ ফেসবুক পেজ ও ইউটিউব আইডির বিরুদ্ধে জিডি

জনপ্রিয় নায়ক শাকিব খান আগেই আভাস দিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির বক্তব্য যাঁরা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সপ্তাহখানেক আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন তিনি। আজ শুক্রবার( ২১ অক্টোবর)সকালে জানা গেল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান রাজধানী ঢাকার গুলশান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গুলশান থানায় শাকিব খানের প্রতিষ্ঠানের এসকে ফিল্মসের ব্যবস্থাপক মনিরুজ্জামানের করা জিডি নম্বর ১৩২৭।

জিডি করার কারন:
জিডি করার বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর প্রকাশ্যে আসে গত ৩০ সেপ্টেম্বর। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বিভিন্ন ভিডিও ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে, যা নজরে আসে এসকে ফিল্মসের ব্যবস্থাপক মনিরুজ্জামানেরও। আইনগতভাবে এসব মোকাবিলা করতে জিডি করেছেন তিনি।জানা গেছে, জিডিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

শাকিব খান জানান,
সপ্তাহখানেক আগে শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

কারা করছে এসব:
যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’শাকিব খানের পক্ষ থেকে এমন ঘোষণার সপ্তাহখানেক পরই আইনি পদক্ষেপের পথে হাঁটলেন তাঁর প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জিডি করেছেন তিনি। জিডিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন, ‘শাকিব খান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছেন। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাঁর ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিও চিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে।’মনিরুজ্জামান এ-ও বলেছেন, ‘ফেসবুক ও ইউটিউবে সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতৎপরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর চলচ্চিত্র পেশার ভবিষ্যৎ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। উক্ত ব্যঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তাঁর ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে দেশের নানা জায়গায় কুচক্রী মহল ও তাঁর ভক্তকুলের মধ্যে পারস্পরিক মারামারিসহ নানাবিধ জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উপরিউক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে যেন মর্জি হয়।’

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান বলেন, ‘বিভিন্ন ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একটা গ্রুপের অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের বিরুদ্ধে তাঁর ম্যানেজার মনিরুজ্জামান সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টা তো সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুরো বিষয়টি তদন্তাধীন।’ তথ্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!