মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে চালক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে চালক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে চালক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে চালক

কুড়িগ্রামে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে পড়েছেন চালক

কুড়িগ্রামে শহরে আরডিআরএস নামে একটি এনজিওর দুজন কর্মী অফিসের মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পড়েন।

 

 

তাৎক্ষনিক মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তারা। রোববার দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।

সাহস করে মোটরসাইকেলচালক লুৎফর রহমান ছবিও তুলেন। আর মোটরসাইকেলের পিছনের সিটে বসা ছিলেন আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার রুমানা আক্তার।

তারা জানান, কুড়িগ্রাম আরডিআরএসের দাশেরহাট শাখার কর্মী লুৎফর রহমান এবং শাখা ম্যানেজার মারুফা আক্তার বিশেষ কাজে কাঁঠালবাড়ী ইউনিয়নের দাশের হাট অফিস থেকে অফিসের মোটরসাইকেল যোগাযোগে শহরে আসছিলেন।

শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের উপর একটি বিষাক্ত সাপ ফনা তুলে আছে।

আতঙ্কিত হলেও মারুফা আক্তার তার সহকর্মী মোটরসাইকেলচালক লুৎফর রহমানকে সাবধানে থামতে বলেন। গাড়ি দাঁড় করিয়ে সাপের একটা ছবি তুলেন।

এরই মধ্যে অনেক যানবাহন ভিড় করে সৃষ্টি হয় যানজটের। আর উৎসুক জনতার আগমনে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়।

তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার আইনুল মেকারের দোকানে গাড়িটি নিলে ভিড় বাড়তেই থাকে। সেই সাথে যানজট।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে বের করা হয় সাপটি। উৎসুক জনতা তাৎক্ষণিক মেরে ফেলে সেটিকে।

আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার মারুফা আক্তার বলেন, জীবনের ঝুকি নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়। এতবড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি।

Please Share This Post in Your Social Media

2 responses to “মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সাপের কবলে চালক”

  1. […] করে ফেসবুক আইডি খোলায় থানায় জিডি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সা… বিবিসির সেরা ১০০ নারী তালিকায় […]

  2. […] করে ফেসবুক আইডি খোলায় থানায় জিডি মোটরসাইকেলে চলন্ত অবস্থায় বিষাক্ত সা… বিবিসির সেরা ১০০ নারী তালিকায় […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!