মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা আহত ৪
- আপডেট সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা আহত ৪
নওগার মান্দায় জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এ সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে চারজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার ৭ নং প্রসাদপুর ইউপির খুদিয়াডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। আহতরা হলেন, কানাইলাল, সুপদ, সুব্রত, শ্রীমতি বাসনা রানী ও সুস্মিতা রানী। অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের শ্রী জগন্নাথ চন্দ্র হাওলদার, শ্রীমতি শান্তি রানী, বিশ্ব চন্দ্র, আনন্দ চন্দ্রসহ অজ্ঞাত নামা ৪/৫ জন। এ ঘটনায় সুপদ বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাসের লাঠি লোহার রড সবল দা কুড়াল দেশীয় অস্ত্র সর্জিত হয়ে অতর্কিতভাবে সুপদ ও সুব্রত এর বসত বাড়ির সামনে রাস্তা সংলগ্ন দখলীয় জায়গায় স্থাপিত রান্নাঘর টয়লেট বাথরুম টিউবওয়েল সহ আসবা পত্র হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ।
এ সময় বাধা দিতে গিয়ে কানায় লালসহ চারজন গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























