প্রকৌশলী তুহিনের গণসংবর্ধনা ও জনসমাবেশকে ঘিরে প্রচার মিছিল ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
প্রকৌশলী তুহিনের গণসংবর্ধনা ও জনসমাবেশকে ঘিরে প্রচার মিছিল ও আলোচনা সভা
প্রকৌশলী তুহিনের গণসংবর্ধনা ও জনসমাবেশকে ঘিরে প্রচার মিছিল ও আলোচনা সভা।
নীলফামারীর ডোমারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও শান্তির দূত প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের আগামী ১৭ই মে ডোমারে গনসংবর্ধনা ও জনসমাবেশকে ঘিরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে প্রচার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ই মে বিকেলে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি মিছিল মিরজাগঞ্জ রেল স্টেশন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিদ্দিকিয়া দ্বি মুখী দাখিল মাদ্রাসার হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
৪নং জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজির উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
পড়ুন>>অনেক জল্পনার জন্ম দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন পাকিস্তানের হাইকমিশনার
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলমের সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক, দুলাল হোসেন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন,প্যানেল চেয়ারম্যান নুর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, তাঁতি দলের সভাপতি রাশেদ ম্যানন, সাধারণ সম্পাদক ফরিদ ইসলাম, শ্রমিক দলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক আজিজুল হক বাচ্চা মিয়া, কৃষকদলের সহ-সভাপতি রতন আলী, রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন রিতা, ওলামা দলের সহ-সভাপতি সফিয়ার রহমান সোনা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রচার মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাত ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন, কারামুক্তি ও মাতৃভূমিতে আগমন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আগামী ১৭ই মে শনিবার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার হাইস্কুল মাঠে গণসংবর্ধনা ও জনসমাবেশ সফল করার নির্মিত্তে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে প্রচার মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























