দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ।
কুষ্টিয়ার দৌলতপুরে ২০ আগষ্ট দিনব্যাপী উপজেলা বিএনপির উদ্যোগে চিলমারী ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, কর্মহীন ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।
গত এক মাসের সৃষ্ট বন্যায় দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন চিলমারী ও রামকৃষ্ণপুরের অধিকাংশ এলাকা বন্যা কবলিত হওয়ায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
অতিরিক্ত বন্যার কারণে ঐ এলাকার মানুষের ঘর বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে কর্মজীবী মানুষ যারা দিনমজুর তারা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই কর্মহীন অসহায় দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে বরাবরের মতো এবারও দৌলতপুর উপজেলা বিএনপি খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে ছুটে যান এবং দিনভর তাদের পাশে থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অসহায় বানভাসি মানুষগুলোর খোঁজ খবর ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন।
সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, অধ্যাপক মোঃ হাসানুজ্জামান বাবলু, যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সবুর মোল্লা।
কৃষকদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আবু সুফিয়ান অপু, যুবদল নেতা ও চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মেহের শিকদার, মোঃ নওশাদ ঢালী মোঃ বাতেন শেখ, মোঃ জহুরুল ইসলাম মন্ডলসহ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
চিলমারী ইউনিয়নের তিনটি এলাকায় চর বাহিরমাদি, বাজুমারা ও বাংলাবাজার এলাকায় মোট ১১০০ পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পড়ুন>>তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু ও নারীসহ আহত ২০
এসময় জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা অসহায় দুস্থ মানুষগুলোর সাথে মতবিনিময় করেন তাদের কষ্ট ও দুর্ভোগ নিয়ে অসহায়ত্বের কথা শোনেন।
তিনি বলেন, আমরা আপনাদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে নিয়ে এসেছি। আমি আশা করি আপনারা আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা সাদরে সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। জনাব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা নিজ হাতে অসহায় মানুষগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি প্রতি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের এই অসহায় দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দেন।
পরবর্তী বন্যাব পরিস্থিতিতে সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে এবং দলীয় নেতাকর্মীদের পানিবন্দী চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























