সংবাদ শিরোনাম :
দৌলতপুরে পিস্তল ঠেকিয়ে গরু লুট
দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
- আপডেট সময় : ১১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
দৌলতপুরে পিস্তল ঠেকিয়ে গরু লুট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে সোমবার দিবাগত রাত ১টার দিকে পিস্তল ঠেকিয়ে ৪টি গরু লুটে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার গভীর রাতে ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মাজলুল হকে বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু খুলতে থাকে। এ সময় গরুর মালিক মাজলুল হকসহ পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ৪টি গরু নিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন গরুর মালিক মাজলুল হক। লুট হওয়া গরু ৪টির মূল্য ৪ লাখ টাকা বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টহল দলসহ ঘটনাস্থলে নিজে গিয়েছিলাম। গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























