দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৩৫৭৯ বার পড়া হয়েছে
দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
পড়ুন>> টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, দৌলতপুর বিজিবি প্রতিনিধিসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাসহ দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন।
এছাড়াও দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু, দৈনিক খবরওয়ালা প্রতিনিধি মোঃ মাহবুবর রহমান সবুর মোল্লা, দৈনিক দেশতথ্য প্রতিনিধি হেলাল আহমেদসহ দৌলতপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক দৌলতপুর থানাসহ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























