দৌলতপুরে ছাত্রলীগ নিয়ে ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণার পরদিন বহিষ্কার
- আপডেট সময় : ০৭:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
দৌলতপুরে ছাত্রলীগ নিয়ে ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণার পরদিন বহিষ্কার
দৌলতপুরে ছাত্রলীগ নিয়ে ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণার পরদিন বহিষ্কার।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আওতাধীন দৌলতপুর উপজেলা কমিটির সদ্য ঘোষিত ৫১ সদস্যে বিশিষ্ট আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে থাকা সোয়ায়েব বিশ্বাসকে কমিটি ঘোষণার একদিন পর স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সাকিব হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়।গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা কমিটির অনুমোদনে দৌলতপুর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
যেখানে সোয়ায়েব বিশ্বাসকে সহ-সভাপতির পদ দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে।
পড়ুন>>
সোয়ায়েব বিশ্বাস পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং তার বড় ভাই মাহি বিশ্বাস বাংলাদেশ শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন। সোয়েব বিশ্বাস দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের বাসিন্দা।
ছাত্র অধিকার পরিষদের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের নেতা থাকায় ঘোষিত কমিটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে গত শুক্রবার সোয়েব বিশ্বাসকে ছাত্র অধিকার পরিষদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেন।
ছাত্র অধিকার পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিয়ম ভঙ্গ এবং পূর্বের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া ছাত্র অধিকার পরিষদের বড় ধরনের ভুল ও অনিচ্ছাকৃত মিসটেক ছিল। এজন্য সংগঠনের পক্ষ থেকে দৌলতপুর উপজেলার সাধারণ জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন দলটির জেলা নেতৃবৃন্দ।
কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সাকিব হোসেন বলেন, সোয়েব বিশ্বাসকে ছাত্র অধিকার পরিষদের কমিটি থেকে বহিস্কার করা হয়েছে। ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে সোয়েব বিশ্বাসের সাথে তার মেবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























