তাহিরপুর টাঙ্গুয়া হাওরে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার
- আপডেট সময় : ১০:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
তাহিরপুর টাঙ্গুয়া হাওরে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার
সুনামঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর সহ পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। গতকাল (রবিবার) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার সালমা পারভীন পর্যটকদের দেয়া নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছেন।
পড়ুন>>জাতীয় সংসদে কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল যোগাগের প্রস্তাব
এর আগে ১৮ জুন বিকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারেকটিলা, শিমুল বাগান সহ বিভিন্ন পর্যটন স্পটে বন্যা পরিস্থিতিজনিত কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























