সংবাদ শিরোনাম :
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিএসএফের গুলিতে নিহত
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিএসএফের গুলিতে নিহত
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে তিনি কবে, কখন, কীভাবে শিলং গিয়েছিলেন সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
তবে ইসহাক আলী খান পান্নার ভাগনে কাউখালী উপজেলার চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন, আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে হৃদ্ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























