ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

চীনা কোম্পানি বাইদু ও আলিবাবা মানচিত্রে মুছে দিল ইসরাইলের নাম

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৩৩৩ বার পড়া হয়েছে

চীনা কোম্পানি বাইদু ও আলিবাবা মানচিত্রে মুছে দিল ইসরাইলের নাম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা কোম্পানি বাইদু ও আলিবাবা মানচিত্রে মুছে দিল ইসরাইলের নাম।

নিজেদের বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরাইলের নাম মুছে দিয়েছে চীন। সোমবার শীর্ষ দুই চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে, তাতে পাওয়া যাচ্ছে না ইসরাইলের নাম।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই ব্যাপারটি খেয়াল করে। এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমনকি লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও (চীনা মানচিত্রের অনলাইন সংস্করণে) দেখা যাচ্ছে, কিন্তু ইসরাইলের নাম নেই।

চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারীও ব্যাপারটি লক্ষ্য করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পরও মানচিত্রের অনলাইন সংস্করণনটি একই রকম আছে। চীনের ভেতরেও এ ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, এই মানচিত্র উধাও হয়ে যাওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক প্রভাব রয়েছে। যদিও ঐতিহাসিকভাবে ইহুদিদের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।

বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে ইসরাইলকে বাদ দিতে চীনের সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশ এসেছে কি না— জানতে চাওয়া হয়েছিল বাইদু এবং আলিবাবা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনা কোম্পানি বাইদু ও আলিবাবা মানচিত্রে মুছে দিল ইসরাইলের নাম

আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩