আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা
- আপডেট সময় : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়বে।
রোববার (১৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫ মিলিমিটার।
অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে, তবে তা ক্রমেই প্রশমিত হতে পারে।
তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও পাবনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একইভাবে রংপুর বিভাগেও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দিনাজপুর ও নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ এবং অন্যত্র মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। রংপুর শহরের গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সিলেটে সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা প্রশমিত হতে পারে।
খুলনা ও বরিশালেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ এলাকায়ও মৃদু তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে, তবে তা কিছু অংশে প্রশমিত হতে পারে।
বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, তবে সেটিও ধীরে ধীরে কমতে পারে বলেও জানানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















