সুবর্ণচরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুবর্ণচরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের

সুবর্ণচরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচর থেকে আহসান হাবীব
  • প্রকাশিত : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
সুবর্ণচরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হানিফ চেয়ারম্যান বাজার ১১নং সাইফিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা’র উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর ( শনিবার) রাতে বিশিষ্ট ব্যাবসায়ী হাজী ছালা উদ্দিন সওদাগরের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন, রাহনুমায়ে আশেকানে সাইফি ও খলিফায়ে মহান মুর্শিদে হক লক্ষ্মীপুরী আলা এ দরবার, সাইফিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব, হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী ছিদ্দিকী আস সাইফি (মাঃ জিঃ আঃ)।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন গাজীপুর আল-আকসা জামে মসজিদের খতিব, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন নোয়াখালী সুবর্ণচর বায়তুস সাইফ কমপ্লেক্সের মহা-পরিচালক, আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান জেহাদী সাহেব প্রমুখ।

এসময় মাহফিলের প্রধান অতিথি সাইফিয়া দরবার শরীফের পীর সাহেব, মাওলানা শাহ আতায়ে রাব্বী ছিদ্দিকী, গিবত, হিংসা, পরনির্দা, পরচর্চা, ও আমল আখলাক নিয়ে আলোচনা করেন।

পরে রাসুলুল্লাহ (সাঃ) শানে দরুদ মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!