সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, লঘুচাপের সম্ভাবনা
- আপডেট সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। এদিকে, ১৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানান ো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























