ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

সাপাহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-৫

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

সাপাহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-৫

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সাপাহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-৫

উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের খেলায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার দুপুরে আন্তঃ স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় বনাম তেঘরিয়া উচ্চ বিদ্যালয়।

নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষের গোল না হওয়ায় ট্রাইব্রেকারে জয় পায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ফটবল দল। এরপর অর্তকিত ভাবে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বলে অভিযোগ করেন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

এসময় তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষক তাঁদের রক্ষা করতে এগিয়ে আসলে ওই দুইজন শিক্ষককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এতে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র জয়ন্ত, ৯ম শ্রেণীর সজিব, ১০ম শ্রেণীর শাহিন, ১০ম শ্রেণীর মোরসালিন ও ৯ম শ্রেণীর ছাত্র তরিকুল আহত হয়।

পরে আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।

এবিষয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, কোনো মারামারি হয়নি একটু হালকা পাতলা ধাক্কাধাক্কি হয়েছে, আমরা বিষয়টি দেখছি। এঘটনায় কেউ আহত হয়নি। এতে আমাদের কোন ছাত্র বা খেলোয়াড় জড়িত নয়। খেলা শেষে কিছু বহিরাগতরা এঘটনা ঘটিয়েছে।

তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভুট্টু পাহার বলেন, এবিষয়ে এখনো সুরাহা হয়নি। তবে, অত্র প্রতিষ্ঠান প্রধান এবং খেলার আহ্বায়ক জনাব সাজেদুল আলম বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমাদের শিক্ষক ও ছাত্ররা সেখান থেকে চলে আসেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-৫

আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩