সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, গঠনমূলক বিরোধিতার পরামর্শ সম্পাদকদের: জামায়াত আমির সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান

 

দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বেলা ১২টায় রাজধানীর ২৯ মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন এবং সংসদে ১১ দলীয় ঐক্যের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পড়ুন>>এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান

মতবিনিময় সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, বিরোধী দল হিসেবে তারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে চান। তিনি বলেন, প্রচলিত প্রথাগত রাজনীতির নেতিবাচক ধারা ভেঙে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের উত্তরণে সরকার ভালো কাজ করলে তাতে সহযোগিতা করা হবে। তবে জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ অব্যাহত থাকবে।

 

জামায়াতের এই পার্লামেন্টারি পলিসিকে উপস্থিত সম্পাদকরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং প্রশংসা করেছেন।

সভায় সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে, জামায়াত যেন সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং জনগণের দাবি আদায়ে সক্রিয় থাকে। তবে অতীতের মতো সহিংস বা অস্থিতিশীল কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ না করার জন্য তারা বিশেষ আহ্বান জানিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সম্পাদকরা মনে করেন, দেশ ফ্যাসিবাদী পর্যায় অতিক্রম করে এসেছে, তাই এখন গণতন্ত্রকে টেকসই করতে সংসদকেন্দ্রিক রাজনীতির চর্চা জরুরি।

পড়ুন>>কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি?

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা মিডিয়ার সহযোগিতা চেয়েছেন এবং সরকারকে সহযোগিতার পাশাপাশি কিছু বিষয়ে তাদের মনোকষ্টের কথা তুলে ধরেছেন। যেমন জ্বালানি সংকট নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আহ্বানে সাড়া না পাওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। মাহমুদুর রহমান আরও জানান, বিরোধীদলীয় নেতা তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য সম্পাদকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং নিয়মিত আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে গণতন্ত্র ও মিডিয়ার স্বাধীনতা ফিরে এসেছে, তাই গণমাধ্যম এখন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান বলেন, ফ্যাসিবাদ বা অরাজকতার পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দলগুলোকে সংসদকেন্দ্রিক হতে হবে। সরকার পরিবর্তনের একমাত্র পথ হিসেবে নির্বাচনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম জানান, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না, বরং বিরোধী দলের বর্তমান ভূমিকা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

আরও পড়ুন>>নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

সভায় আরও আলোচনা হয়েছে জাতীয় সংসদে সরকারি দলের আচরণ, বিরোধী এমপিদের সঙ্গে বৈষম্য, উন্নয়ন বরাদ্দ, আইন প্রণয়ন ও বিভিন্ন নোটিশ গ্রহণের প্রক্রিয়া নিয়ে। জামায়াত আমীর দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস সংকট ও প্রবাসীদের অধিকারসহ বিভিন্ন ইস্যুতে সংসদে দলের ভূমিকা তুলে ধরেন।

 

সভায় যায়যায়দিনের শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, ইত্তেফাকের তাসমিমা হোসেন, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলোর সাজ্জাদ শরিফ, দেশ রূপান্তরের মুস্তাফিজ শফি, নয়াদিগন্তের সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, আগামীর সময়ের মোস্তফা মামুন, খবরের কাগজের মোস্তফা কামাল, কালবেলার সন্তোষ শর্মা, সময়ের আলোর সৈয়দ শাহনেওয়াজ করিম, আজকের পত্রিকার কামরুল হাসান, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন ও মানবকণ্ঠের শহীদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

জামায়াতের পক্ষ থেকে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, সাইফুল আলম খান মিলন, মো. নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!