রায়গঞ্জে ১.৬ কোটি টাকার সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১ কিলোমিটার ৬২০ মিটার দীর্ঘ সড়ক পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরের ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা হঠাৎপাড়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (ক্যাফড্রিপ) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। উদ্বোধনী ফলক অনুযায়ী, প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ২২ হাজার ১৯৬ টাকা। উদ্বোধনের সময় স্থানীয় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার ও মোঃ সোহাগ রানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, সড়কটি নতুন করে তৈরি হলে ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে হঠাৎপাড়া পর্যন্ত মানুষের যাতায়াত আরও সহজতর হবে।
স্থানীয়দের মতে, সড়ক সংস্কারের ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বর্ষাকালে এলাকাবাসীর চলাচলের ভোগান্তি অনেকটা কমবে। প্রকল্পটি শেষ হলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























