ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা সাপাহারে মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন

রাজশাহীতে বালুর স্তূপ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বালুর স্তূপ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বালুর স্তূপ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে বালুর স্তূপ থেকে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য আট কোটি ৪০ লাখ টাকা। শনিবার (২৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল শনিবার দিনগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারপুর ডিমভাঙ্গা গ্রামে ফরিদুল ইসলামের খামার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির কয়েকটি স্থানে বালুর স্তূপে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর লুকায়িত অবস্থায় ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম এবং কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকে পালিয়ে যান।

এসপি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে উদ্ধারকৃত হেরোইন পলাতক আসামি ফরিদুল ইসলামের নেতৃত্বে কেয়ারটেকার সোহেল রানাসহ আরও কয়েকজন ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রাখতেন। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হেরোইন ব্যবসায়ীদের নিকট অর্থের বিনিময়ে সরবারহ করে আসছিলেন।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বালুর স্তূপ থেকে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

আপডেট সময় : ১১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪