ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০

নীলফামারীর ডিমলা উপজেলার মাদক মামলায় কারাগারে থাকা মো. সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও সমর্থকেরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে দশ থেকে বারোজনকে আটক করেছে বলে জানা গেছে।

শনিবার বিকেলে নীলফামারী শহরে এসপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পড়ুন>>বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মঞ্জু, সামিউল ইসলাম হাফেজ, ছোয়াদ ও আবু সামা। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের নথি অনুযায়ী, ডিমলার পূর্ব দোহলপাড়া এলাকার মো. সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে চার্জশিট দেওয়ার তথ্যও রয়েছে।

সম্প্রতি একটি মামলায় সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর পর তাঁর মুক্তির দাবিতে স্বজন ও সমর্থকেরা শনিবার বিকেলে এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

পড়ুন>>শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

সুজনের স্বজনদের দাবি, তাঁকে মাদক মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তাঁর মুক্তির দাবি জানান।

তবে পুলিশের নথিতে সুজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলার তথ্য রয়েছে। এসব মামলার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে।

আটকের বিষয়ে নীলফামারী সদর থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০

আপডেট সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬