মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি

মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য

মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য

মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানো যাবে, নতুন পরিকল্পনায় মহাকাশযান তৈরির লক্ষ্য।

পড়ুন>>ভাইরাস থেকে কম্পিউটার ও ল্যাপটপকে সুরক্ষা রাখার কৌশল

চাঁদের পর মঙ্গলে যাওয়ার জন্য মহাকাশ গবেষণা সংস্থার তৎপরতা দিন দিন বাড়ছে। নাসা এরই মধ্যে আর্টেমিস মিশনে মঙ্গলে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

২০৩০-এর মধ্যে তারা পাড়ি দিতে চায় মঙ্গলে। এবার ৪৫ দিনে মঙ্গলে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে মহাকাশ যান তৈরির পরিকল্পনা করছেন বিলিওনিয়ার ইলন মাস্ক।

৪৫ দিনের মধ্যে মঙ্গল গ্রহে পৌঁছে দেবে এমন মহাকাশযান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিউক্লিয়ান থার্মাল এবং নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশন এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে। এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীদের একাংশ।

মানবজাতিকে আন্তঃগ্রহ প্রজাতিতে রূপান্তরের লক্ষ্যে ইলন মাস্ক কয়েক বছর আগেই এ কথা বলেছিলেন।

তাঁর কথায় মানবজাতির বেঁচে থাকা ও উন্নতির জন্য আন্তঃগ্রহ প্রজাতিতে পরিণত হওয়া জরুরি।

বিলিওনেয়ার টেক মোগল এমন একটি মহাকাশযান তৈরি করছে যে, তা একদিন মানুষ এবং পণ্য সম্ভার নিয়ে চাঁদ বা মঙ্গলে পাড়ি দিতে সক্ষম হবে। প্রথমে চাঁদ তারপরে মঙ্গলে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।

স্টারশিপ এ বছরেরই শেষের দিকে প্রথম অরবিটাল লঞ্চ পরিচালনা করতে প্রস্তুত হয়েছে। এই লক্ষ্য সফল হলে লাল গ্রহ মঙ্গলের জন্য একটি চ্যালেঞ্জিং মিশন হয়ে উঠবে এটি। যা মঙ্গলে দীর্ঘমেয়াদি অভিযান চালাতে পারবে।

পড়ুন>>সৌরঝড়ে উথালপাথাল সূর্য! পৃথিবীর টেলি-যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা

এ জন্য পদার্থবিদদের একটি নতুন পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।স্টারশিপের এই মিশনে মঙ্গলে ভ্রমণকাল কয়েক মাস থেকে কয়েক দিনে নামিয়ে আনা যাতে পারে। বর্তমানে প্রতি ঘণ্টায় ৩৯,৬০০ কিলোমিটার বেগে মঙ্গলযান ছুটতে পারে।

সেই হিসাবে মঙ্গলে পৌঁছতে সাত মাস সময় লাগে। নতুন মঙ্গলযান এমনভাবেই তৈরি হচ্ছে যে নিউক্লিয়ার থার্মাল এবং নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশন মহাকাশচারীকে ৪৫ দিনের মধ্যে মঙ্গলে পৌঁছে দিতে পারে।

নাসা ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টের অধীনে এটি আন্তঃনাক্ষত্রিক গতি বাড়াতে সক্ষম। তা আজকের গতির তুলনায় আরও তিন-চারগুণ দ্রুত গতিতে মঙ্গলে নিয়ে যেতে পারে।

পড়ুন>>দুটি সূর্যসহ নতুন গ্রহের সন্ধান পেল নাসা

বিমোডাল নিউক্লিয়ার প্রপালশান সিস্টেম ওয়েভ রটার টপিং সাইকেল ব্যবহার করে ৯০০ সেকেন্ডের রাসায়নিক রকেটের কার্যকারিতা দ্বিগুণ করার জন্য একটি নির্দিষ্ট ইমপালস প্রদান করবে।

নাসা একটি বিবৃতিতে বলেছে, নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশান অত্যন্ত উচ্চ আইএসপি প্রদান করতে পারে। প্রায় তিন ঘণ্টার জন্য থ্রাস্ট বজায় রাখতে পারে।

একটি বৈদ্যুতিক শক্তি উৎসও রয়েছে। তা মহাকাশে তাপ প্রত্যাখ্যানের সমস্যা মিটিয়ে আদর্শ পরিস্থিতিতে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে।

Source: One India

Please Share This Post in Your Social Media

One response to “মাত্র ৪৫ দিনে মঙ্গলে পৌঁছানোর পরিকল্পনায় নতুন মহাকাশযান তৈরির লক্ষ্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!