ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরাইল-ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে যাচাই করতে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে পড়েছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। এই সফরের অংশ হিসেবে তিনি কাতার পৌঁছেছেন এবং পরবর্তীতে সৌদি আরবের রাজধানী রিয়াদ ভ্রমণের পরিকল্পনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মারফি উল্লেখ করেছেন যে, চলমান সংঘাতের এই সংকটময় সময়ে মধ্যপ্রাচ্যে সফর করা প্রথম ডেমোক্র্যাট সিনেটর তিনি।

সফরের মূল লক্ষ্য সম্পর্কে সিনেটর মারফি তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোতে যুদ্ধের ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরাসরি পরিদর্শন করা। তিনি মনে করেন, সিনেটের সদস্যদের জন্য এই ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখা অপরিহার্য। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বর্তমান যুদ্ধের প্রভাব এবং সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন।

তৃতীয়ত, পুরো উপসাগরীয় অঞ্চলের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নীতি নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, সংঘাতের এই উত্তাল সময়ে দুই দলের মার্কিন সিনেটরদের মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি, যাতে বাস্তব পরিস্থিতি অনুধাবন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি

আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬