সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩৭৩২৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ২৯ জুন বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এ সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাতে নগদ অর্থ তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন।
পড়ুন>>পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বক্তব্য রাখেন।
গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে যায়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























