ভূরুঙ্গামারীতে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক-২
- আপডেট সময় : ০৪:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৪১৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ভারতীয় মদ,ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) ভোরে গোপনসুত্রের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের ফুটানী বাজার এলাকার মোঃ এনামের বাড়িতে অভিযান চালিয়ে মোঃ এনাম (৪৬) কে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শয়ন কক্ষের পাশে খাটের নিচে লুকায়িত অবস্থায় ১৪ বোতল ভারতীয় (অফিসার চয়েজ ও রয়েল স্টেগ) মদ,৩৬ পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২ শত টাকা উদ্ধার করে। এব্যাপারে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে,ভূরুঙ্গামারী থানা পুলিশ একই সময়ে আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামে অভিযান চালিয়ে ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সজীব মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























