ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

ভূরুঙ্গামারীতে বখাটের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ৬০৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নিজ ঘরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বখাটের অপমান সইতে না পেরে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা করার অভিযোগ ওঠেছে। মৃত ওই কিশোরীর নাম মিষ্টি আক্তার (১৬)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার মুকুল হোসেনের মেয়ে।

রোববার (২১ আগস্ট) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে মৃত কিশোরীর মামা আদম আলী জানান, মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করতো।গত তিন-চার দিন আগে পাশের বাড়ির আছর উদ্দিন এর বখাটে ছেলে নাঈম সরকার (২০) আমার ভাগনি মিষ্টির ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

পরে বিষয়টি ইউপি মেম্বার সোহরাব আলীকে জানালে তিনি মিমাংসার জন্য একটি সালিশি বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোন সমাধান না হওয়ায় মেম্বার সাহেব আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। এর পর থেকে নাঈম এর পরিবার আইনি পদক্ষেপ না নিতে আমার ভাগনি মিষ্টিকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানা ভাবে ভয়ভীতি দেখাত ও গালাগালি করতো।

আজ রোববার (২১ আগস্ট) সকালে কাজে যাওয়ার উদ্দেশ্য মিষ্টি বাড়ি থেকে বেড় হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে লাঠি দিয়ে মারার চেষ্টা ও অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে মিষ্টি আত্মহত্যা করে।

এ ঘটনার পর থেকে নাঈম এর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। ফলে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন কিশোরীর মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, এর আগে শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি নিয়ে সালিশী বৈঠক হয়েছিল। সেখানে কোন সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মৃত কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বখাটের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২